বাংলা

ধ্যান 109: ঈশ্বরের বাহুর আশ্রয়

কোনো শিশু যখন ভয় পায় বা আঘাত পায়, তখন তার স্বাভাবিক সান্ত্বনার আশ্রয় হলো মা বা বাবার কোল।  কান্নারত শিশু প্রথমেই এই আশ্রয় খোঁজে।  আমাদের ক্ষেত্রেও এমনই হওয়া উচিত।  আমাদের প্রয়োজনের সময় স্বর্গস্থ পিতা এবং আমাদের ত্রাণকর্তা যিশুর বাহুর আশ্রয়েই আমাদের ছুটে যেতে হবে।  আমাদের উচিত…

ধ্যান 107: পাপস্বীকারে নিজের আত্মাকে উন্মুক্ত করা

ঈশ্বর তাঁর যাজকদের মাধ্যমে আমাদের কাছে তাঁর প্রতিনিধিদের পাঠান।  যাজকেরা নিখুঁত না হলেও তাঁরা ঈশ্বরের প্রতিনিধি।  পুনর্মিলন সংস্কারের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য।  আমাদের এই সংস্কার গ্রহণ করতে আসা অপরিহার্য…

ধ্যান 105: অন্তরে ঈশ্বরের অধিষ্ঠানের প্রভাব

ঈশ্বর যদি আপনার আত্মার গভীরে পূর্ণরূপে অধিষ্ঠান করতেন, তবে আপনি কী অনুভব করতেন? শান্তি, আনন্দ ও বিস্ময়! আর এই দানগুলি থেকে এবং পবিত্র ত্রিত্বের অন্তরে অধিষ্ঠান থেকে আপনি পেতেন কষ্টের মুখে সাহস, ভয় দূর করার শক্তি এবং এক অভেদ্য সুরক্ষা…

ধ্যান 104: করুণার চ্যাপলেট

আমাদের খ্রিস্টীয় জীবনপথে প্রার্থনা অপরিহার্য।  প্রার্থনার সময় ঈশ্বরের কাছে প্রাণ উজাড় করে অন্তর থেকে কথা বলা ভালো।  তবে প্রার্থনা অবশ্যই আপনার বিশ্বাস এবং ঈশ্বর সম্পর্কে আপনার সমস্ত জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।  এতে ঈশ্বর সম্পর্কে আপনার প্রকৃত জ্ঞানের প্রতিফলন থাকতে হবে এবং তাঁর করুণা প্রার্থনা করতে হবে।  চ্যাপলেট…

ধ্যান 102: ঈশ্বর দুর্বলদের কাজে লাগান

আপনি যদি ঈশ্বর হতেন, আর কোনো গৌরবময় কাজ সম্পন্ন করাতে চাইতেন, তবে কাকে বেছে নিতেন?  এমন কাউকে, যাঁর প্রতিভা স্পষ্টভাবে প্রকাশ পায়?  নাকি এমন কাউকে, যিনি দুর্বল, বিনম্র এবং যাঁর স্বাভাবিক প্রতিভা খুব কম বলেই মনে হয়?  আশ্চর্যের বিষয় হলো, ঈশ্বর বেশির ভাগ সময় দুর্বলদেরই বেছে নেন…

ধ্যান 100: মঙ্গলের আকাঙ্ক্ষা

ঈশ্বরকে ও অন্যদের আমরা যে ভালোবাসা দিই, তার জন্য তিনি আমাদের প্রতি প্রসন্ন হন এবং আমাদের প্রচুর পুরস্কার দেন। তাঁর অনুগ্রহে অনুপ্রাণিত হলে আমাদের ভালোবাসার কাজগুলো স্বর্গে ধনসম্পদে রূপান্তরিত হয়। কিন্তু শুধু এগুলোই ধনসম্পদে রূপান্তরিত হয় না। এমনকি সৎকর্ম করার আমাদের আকাঙ্ক্ষাও…

ধ্যান 99: পাপের কশাঘাত

যিশু কেন এমন কষ্টভোগ করেছিলেন? কেন তাঁকে এত নির্মমভাবে চাবুকের আঘাত সহ্য করতে হয়েছিল? তাঁর মৃত্যু কেন এত যন্ত্রণাদায়ক ছিল? কারণ পাপের পরিণতি আছে এবং পাপ গভীর যন্ত্রণার উৎস। কিন্তু নিষ্পাপ যিশু স্বেচ্ছায় কষ্টকে বরণ করে নিয়ে রূপান্তরিত করেছেন…

ধ্যান 93: ভালোবাসা ও পাপের সাক্ষাৎ

ভালোবাসা ও পাপের সাক্ষাৎ কোথায় হয়?  আমাদের প্রভুর ওপর চালানো নির্যাতন, উপহাস ও বিদ্বেষের মধ্যেই তাদের সাক্ষাৎ হয়।  তিনি ছিলেন পরিপূর্ণ ভালোবাসার অবতার।  তাঁর হৃদয়ের করুণা ছিল অসীম।  সকল মানুষের জন্য তাঁর যত্ন ও ভাবনা ছিল কল্পনাতীত।  তবুও সৈন্যরা তাঁকে উপহাস করেছিল…

ধ্যান 89: উদার ভালোবাসার শক্তি

এমন অনেক আত্মা আছেন, যাঁদের আমাদের প্রার্থনা ও ঈশ্বরের করুণা প্রয়োজন।  এঁরাই সেই আত্মা, যাঁরা নিজেদের পাপে দৃঢ়ভাবে আটকে আছেন।  আমরা হয়তো তাঁদের জন্য প্রার্থনা করি, কিন্তু তাতে তেমন ফল হচ্ছে বলে মনে হয় না।  আমরা আর কী করতে পারি?  কখনো কখনো, সবচেয়ে বড় মধ্যস্থ প্রার্থনা…

ধ্যান 86: সবচেয়ে কঠিন হৃদয়ও গলিয়ে দেওয়া

বরফের একটি বড় খণ্ড কল্পনা করুন। এবার কল্পনা করুন, সেই খণ্ডের মাঝখানে একটি মূল্যবান মুদ্রা রয়েছে। মুদ্রাটি পেতে হলে বরফের খণ্ডটি গলে যেতে হবে। আমাদের হৃদয়ের ক্ষেত্রেও এমন হতে পারে। কিছু হৃদয় সময়ের সঙ্গে এতটাই কঠিন হয়ে গেছে যে মনে হয় খুব সামান্যই…