বাংলা

ধ্যান 35: প্রভুর যন্ত্রণাভোগ উপলব্ধি করা

জিওত্তো-র আঁকা “ক্রুশবিদ্ধ যিশু”

ভিডিও

আপনি কি আমাদের প্রভুর যন্ত্রণাভোগ বোঝেন? আপনি কি আপনার আত্মায় তাঁর দুঃখযন্ত্রণা উপলব্ধি করেন? প্রথমে হয়তো এটি অনাকাঙ্ক্ষিত বলে মনে হতে পারে। কিন্তু আমাদের প্রভুর দুঃখযন্ত্রণা ও যন্ত্রণাভোগ উপলব্ধি করা এক মহৎ অনুগ্রহ। তাঁর যন্ত্রণা উপলব্ধি করলে আমাদের অবশ্যই তার মুখোমুখি হতে হবে এবং তাকে নিজের যন্ত্রণা হিসেবে বরণ করে নিতে হবে। তাঁর দুঃখযন্ত্রণা আমাদের নিজেদের জীবনে যাপন করতে হবে। তা করতে গিয়ে আমরা আবিষ্কার করতে শুরু করি যে তাঁর যন্ত্রণা ঐশ্বরিক ভালোবাসা ও করুণা ছাড়া আর কিছুই নয়। আর আমরা দেখতে পাই, তাঁর আত্মার যে ভালোবাসা সমস্ত দুঃখযন্ত্রণা সহ্য করেছে, সেই ভালোবাসাই আমাদের ভালোবেসে সবকিছু সহ্য করতে সক্ষম করে। ভালোবাসা সবকিছু সহ্য করে এবং সবকিছু জয় করে। এই পবিত্র ও বিশুদ্ধ ভালোবাসা আপনাকে সম্পূর্ণভাবে অধিকার করুক, যেন জীবনে যা-কিছুর মুখোমুখি হন, তা ভালোবেসে সহ্য করতে পারেন (দেখুন ডায়েরি #46)।

আজ ক্রুশবিদ্ধ যিশুর প্রতিমার দিকে একাগ্র দৃষ্টিতে তাকান। ভালোবাসার পরিপূর্ণ আত্মবলিদানের দিকে তাকান। আমাদের ঈশ্বরের দিকে তাকান, যিনি আপনার প্রতি ভালোবাসা থেকে স্বেচ্ছায় সবকিছু সহ্য করেছেন। দুঃখযন্ত্রণার মধ্যে ভালোবাসা এবং আত্মবলিদানের মধ্যে ভালোবাসার এই মহান রহস্য নিয়ে গভীরভাবে ভাবুন। তা বুঝুন, গ্রহণ করুন, ভালোবাসুন এবং জীবনে যাপন করুন।

প্রভু, তোমার ক্রুশ আত্মত্যাগী ভালোবাসার পরিপূর্ণ দৃষ্টান্ত। মানুষের জানা ভালোবাসার সবচেয়ে বিশুদ্ধ ও সর্বোচ্চ রূপ এটি। এই ভালোবাসা বুঝতে এবং আমার হৃদয়ে তা গ্রহণ করতে আমাকে সাহায্য করো। আর আমি যখন তোমার ভালোবাসার পরিপূর্ণ আত্মবলিদান গ্রহণ করি, তখন আমার সব কাজে ও আমার সমগ্র সত্তায় সেই ভালোবাসা যাপন করতে আমাকে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

ধর্মবর্ষের সাধারণ কালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধু ও পর্বসমূহ