বাংলা

ধ্যান 64: ঈশ্বরের কণ্ঠস্বর শোনা

ছবির স্রষ্টা রবার্ট চেইব; উৎস পিক্সাবে

ভিডিও

আপনি যখন গির্জায় থাকেন, তখন কি মন দিয়ে শোনেন? বিশেষ করে, আপনি কি ঈশ্বরের কণ্ঠস্বর শোনেন? প্রায়ই আমরা বসে উপদেশ শুনি, কিন্তু আমাদের মন এদিক-ওদিক ঘুরে বেড়ায়, আর যা বলা হয় তার সবটাই বা বেশির ভাগই আমাদের শোনা হয় না। আপনার মন কোথায় ঘুরে বেড়ায়? আসলে, কখনো কখনো মনের এভাবে ঘুরে বেড়ানোও প্রভুর কাছ থেকে আসে। কখনো পবিত্র খ্রিস্টযাগে এমন একটি কথা বলা হতে পারে, যা নিয়ে ধ্যান করার জন্য আমাদের প্রভু পরে আপনার হৃদয়ে তা গেঁথে দেন। পবিত্র খ্রিস্টযাগে থাকার সময় বা একান্তে প্রার্থনা করার সময় যিশুকে আপনার আধ্যাত্মিক যাত্রার পথপ্রদর্শক হতে দিতে ভয় পাবেন না। তিনি হয়তো প্রায়ই সরাসরি আপনার আত্মার উদ্দেশে একটি উপদেশ দিতে চান (দেখুন ডায়েরি #221)।

আজ ভেবে দেখুন, আপনি কতটা ভালোভাবে ধ্যান করেন। প্রার্থনাময় ধ্যান কেবল দিবাস্বপ্ন দেখা নয়। এ এমন কোনো অন্যমনস্কতাও নয়, যা আমাদের এটা-ওটা নিয়ে আচ্ছন্ন করে রাখে বা দুশ্চিন্তায় ফেলে। প্রার্থনাময় ধ্যান হলো ঈশ্বরকে আমাদের কল্পনার হাল ধরতে দেওয়ার একটি উপায়, যাতে তিনি আমাদের তাঁর সত্যের মধ্যে নিয়ে যেতে পারেন। তিনি প্রায়ই সত্যের এমন একটি নির্দিষ্ট বাণীর দিকে আমাদের নিয়ে যেতে চান, যা সেই সময়ে আমাদের জানা প্রয়োজন। আপনি কতটা ভালোভাবে তা করেন? আপনার প্রার্থনাময় ধ্যান নিয়ে ভাবুন, আর পরের বার প্রার্থনা করার সময় ঈশ্বরকে তার হাল ধরতে দিতে ভয় পাবেন না।

প্রভু, আমি জানি, তুমি দিনরাত আমার সঙ্গে কথা বলো। তোমার মধুর কণ্ঠস্বর শুনতে ও মন দিয়ে তা গ্রহণ করতে আমাকে সাহায্য করো। আমার প্রার্থনার হাল তোমাকে ধরতে দিতে এবং তুমি যা কিছু বলতে চাও, তার সবকিছুর দিকে আমাকে পরিচালিত হতে দিতে সাহায্য করো। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

চৌদ্দতম দিনের ধ্যান:
মরুপ্রান্তরে 40 দিন & ক্রুশের কাছে 40 দিন

তপস্যাকালের সহায়ক উপকরণ

তপস্যাকালের জন্য পবিত্র শাস্ত্রের ধ্যান

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধুসাধ্বী/পর্বসমূহ