করুণাময় যিশুর অলৌকিক প্রতিমূর্তি ও সাধ্বী ফাউস্তিনার সমাধির চ্যাপেল ছবি: ইংল্যান্ড ও ওয়েলসের কাথলিক মণ্ডলী, লাইসেন্স CC BY-NC-ND 2.0
যিশুর হৃদয়ের করুণা মহাদীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে। সাধ্বী ফাউস্তিনা ঐশ করুণার এই প্রতিমূর্তি দেখেছিলেন। আমাদের প্রভুর উন্মুক্ত হৃদয় থেকে জগতের ওপর আলো ও অনুগ্রহের ধারা ছড়িয়ে পড়েছিল। যিশু জগতের ওপর এভাবেই আলো ছড়িয়ে যেতে চান, আর তিনি আপনার হৃদয়ে বিরাজ করতে চান, যেন আপনার মধ্য দিয়ে অন্যদের ওপর তাঁর আলো ছড়িয়ে দিতে পারেন (দেখুন ডায়েরি #514)।
আপনার হৃদয়ে কী আছে? তিক্ততা ও যন্ত্রণা কি? পাপ ও অন্ধকার কি? নাকি সেখানে আছে আমাদের প্রভুর হৃদয়? যিশু কি আপনার হৃদয়ে বাস করেন? এই প্রশ্নগুলোর সৎ উত্তর দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সৎভাবে বলতে না পারেন যে যিশুর হৃদয় আপনার হৃদয়ে বিরাজ করছে, তবে এই উপলব্ধি নিয়ে গভীরভাবে চিন্তা করা জরুরি। চেষ্টা করুন, যেন তাঁর হৃদয় আপনার সব পাপ গলিয়ে দূর করে এবং সব অন্ধকার তাড়িয়ে দেয়। সেগুলোর জায়গায় তাঁর আলো উজ্জ্বল হয়ে উঠতে দিন। যিশুর হৃদয় যখন আপনার হৃদয়ে বিরাজ করবে, তখন আপনার হৃদয় থেকে করুণা ছড়িয়ে পড়বে এবং তার কিরণে অন্যরা স্নাত হবে।
প্রভু, আমার হৃদয়ের দিকে তাকালে কখনো কখনো সেখানে পাপ ও অন্ধকার দেখতে পাই। এসো, আমার হৃদয়ে বাস করো, সব অন্ধকার দূর করো এবং সব পাপ মুছে দাও। তুমি যখন আমার হৃদয়ের অধিকার নেবে, তখন আমার ওপর এবং অভাবগ্রস্ত এই জগতের ওপর তোমার ঐশ করুণার কিরণ ছড়িয়ে দাও। প্রিয় প্রভু, আমার হৃদয় তোমাকে দিচ্ছি। যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।
পাস্কাকালের জন্য পবিত্র শাস্ত্রভিত্তিক ধ্যান




