বাংলা

ধ্যান 124: মধ্যস্থ প্রার্থনার করুণা

জশুয়া রেনল্ডসের আঁকা প্রার্থনারত শিশু শমূয়েল

ভিডিও

আপনি কি দেখতে চান, ঈশ্বরের ঐশ করুণা জগতের ওপর প্রচুর পরিমাণে বর্ষিত হচ্ছে?  আশা করা যায় এবং ধরে নেওয়া যায় যে, এই প্রশ্নের উত্তরে আপনি সহজেই বলবেন, “হ্যাঁ।”  এটি জানা জরুরি যে, তা ঘটবে কি না, তার দায়িত্ব কিছু কিছু দিক থেকে আপনার ওপরও রয়েছে।  বিশেষভাবে, যিশু এমনটাই বেছে নিয়েছেন যে, অন্যদের জন্য আপনার মধ্যস্থ প্রার্থনার সরাসরি ফল হিসেবে তাঁর বিপুল করুণা প্রবাহিত হবে।  এটি সত্য।  অন্যদের জন্য প্রার্থনা করার আপনার ব্যক্তিগত সিদ্ধান্তের সরাসরি ফলেই যিশু তাঁদের বিশেষ অনুগ্রহ দান করেন।  তিনি অন্যভাবে যে বহু অনুগ্রহ দান করেন, সেগুলোর অতিরিক্ত হিসেবে অন্যদের এই অনুগ্রহ দেওয়া হয়।  আপনার দায়িত্ব পালন করুন, আর অন্যরা প্রচুর আশীর্বাদ লাভ করবেন।  আপনার দায়িত্ব অবহেলা করলে, আপনার প্রার্থনার মাধ্যমে তাঁদের জন্য যে বিশেষ অনুগ্রহ লাভ করতে পারতেন, তাঁরা তা পাবেন না (দেখুন দিনলিপি #599)।

ঈশ্বর যে ব্যক্তি বা ব্যক্তিদের জন্য মধ্যস্থ প্রার্থনা করার দায়িত্ব আপনাকে দিয়েছেন, আজ তাঁদের কথা ধ্যান করুন।  এটি কোনো ছোট দায়িত্ব নয়।  ঈশ্বর এই কাজের জন্য আপনাকে বেছে নিয়েছেন।  আর আপনার প্রার্থনার মাধ্যমে অন্যরা আশীর্বাদ লাভ করবেন।  আপনার প্রার্থনার মাধ্যমে ঈশ্বর কাকে আশীর্বাদ করতে চান?  তাঁদের জন্য প্রার্থনা করার দৃঢ় সিদ্ধান্ত নিন এবং ভরসা রাখুন যে, এর সরাসরি ফল হিসেবে প্রভুর করুণা বর্ষিত হবে।

প্রভু, আমি প্রার্থনা করি, তুমি আমাকে দেখিয়ে দাও, কার জন্য তুমি আমাকে প্রার্থনা করতে বলছ।  আমার হৃদয়ে এই আকাঙ্ক্ষা জাগিয়ে দাও।  মধ্যস্থ প্রার্থনায় বিশ্বস্ত থাকতে এবং সেই প্রার্থনার শক্তিতে ভরসা রাখতে আমাকে সাহায্য করো।  এই মুহূর্তে, এখানেই আমি (কোনো একজনের কথা মনে করুন) তোমার কাছে সমর্পণ করছি।  আর বিশেষভাবে এই ব্যক্তিকে তোমার মায়ের নির্মল হৃদয়ে সমর্পণ করছি, যেন তিনি তাঁর জন্য পরিপূর্ণ প্রার্থনা করেন।  মা মারিয়া, আমাদের জন্য প্রার্থনা করো।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

পাস্কাকালের প্রার্থনা

পাস্কাকালের জন্য পবিত্র শাস্ত্রভিত্তিক ধ্যান

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধু ও পর্বসমূহ


তুমি সুযোগ দিলে আমি তোমার জীবনে প্রবেশ করতে পারি
আধ্যাত্মিক ধ্যান