বাংলা

ধ্যান 330: অন্যদের জন্য প্রার্থনা

আপনার প্রার্থনার শক্তিকে ছোট করে দেখবেন না।  ঈশ্বরের করুণার ওপর আপনার ভরসা যত বেশি হবে, যাঁদের প্রার্থনা প্রয়োজন তাঁদের জন্য আপনার প্রার্থনা তত বেশি শক্তিশালী হবে।  প্রভু সবকিছু জানেন এবং কার কী প্রয়োজন, তাও তিনি জানেন।  কিন্তু তিনি তাঁর অনুগ্রহ বিতরণ করতে চান…

ধ্যান 313: নিদ্রাহীন রাত

কেউ কেউ প্রতি রাতে সহজেই ঘুমিয়ে পড়েন এবং সকাল পর্যন্ত ঘুমিয়ে থাকেন।  আবার অনেকে ঘুম নিয়ে খুব কষ্ট পান, আর এটি তাঁদের জন্য এক বড় বোঝা ও হতাশার কারণ হয়ে ওঠে।  আপনি যদি নিয়মিত, কিংবা কখনো কখনো ঘুমের সমস্যায় ভোগেন, তবে দেখুন…

ধ্যান 312: প্রকৃত ও বিশ্বস্ত বন্ধু

কষ্টে আছেন এমন কারও সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কঠিন, বিশেষ করে যখন সেই কষ্ট দীর্ঘস্থায়ী হয়।  প্রায়ই দেখা যায়, কেউ কোনো অসুস্থতা বা অন্য কোনো সংকটে ভুগলে প্রথমদিকে অনেক বন্ধু সাহায্য করতে আসেন।  কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসা ও সহায়তা অব্যাহত রাখেন এমন বন্ধুর সংখ্যা কমে যায়।  এটি…

ধ্যান 297: প্রকৃতি থেকে শিক্ষা

সমস্ত সৃষ্টিই ঈশ্বরের মহিমা ও কার্যকলাপ প্রতিফলিত করতে সক্ষম। ঈশ্বরই বিশ্বব্রহ্মাণ্ডের অন্তর্নিহিত প্রজ্ঞা; তিনিই এর সব নিয়ম সুশৃঙ্খলভাবে স্থাপন করেন এবং সবকিছুকে নিখুঁতভাবে পরিচালনা করেন। প্রকৃতির নিয়মগুলো অনুগ্রহের যে বিধানগুলো প্রতিফলিত করে, সেগুলো উপলব্ধি করতে আমাদের শুধু প্রকৃতির নিয়ম নিয়ে ধ্যান করার জন্য সময় দিতে হবে। যেমন…

ধ্যান 288: উপহাসের মুখে নীরবতা

আপনাকে যদি গভীর বিশ্বাসের মহিমান্বিত দান দেওয়া হয়, তবে অনেকেই তা দেখে আনন্দিত হবে। কিন্তু তা কারও কারও ঈর্ষার উপলক্ষও হতে পারে। এটি একটি দুঃখজনক ও বেদনাদায়ক অভিজ্ঞতা। জেনে রাখুন, অন্যের ঈর্ষার কারণ আপনি বা আপনার বিশ্বাস নন; এর কারণ তাদের পাপ। তাই, আপনি যদি অনুভব করেন…

ধ্যান 257: ঈশ্বরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা

আপনি যখন সমস্ত হৃদয় দিয়ে আমাদের প্রভুর সেবা করতে চান, তখন হয়তো উপলব্ধি করবেন যে তিনি প্রতিদিন তাঁর ইচ্ছা সম্পর্কে আপনার সঙ্গে কথা বলেন।  তা হয়তো পুরোপুরি স্পষ্ট নয়, কিন্তু আপনি অনুভব করতে পারেন যে তিনি আপনার কাছ থেকে এই বা সেই কাজটি চান।  ঈশ্বর সাধারণত আপনার জীবনের জন্য তাঁর সম্পূর্ণ পরিকল্পনাটি একসঙ্গে…

ধ্যান 256: নিজের সাধ্যমতো সর্বোত্তম চেষ্টা করা

সাধ্বী মাদার তেরেসার এই কথাটি প্রায়ই উদ্ধৃত করা হয় যে, ঈশ্বর আমাদের সফল হতে নয়, বিশ্বস্ত হতে বলেন। অন্য কথায়, আমরা আহ্বান পেয়েছি প্রভুর পবিত্র ইচ্ছার প্রতি বিশ্বস্ত থাকার চেষ্টা করে আমাদের সর্বোত্তমটুকু তাঁকে নিবেদন করতে এবং তারপর বাকিটা তাঁর হাতে ছেড়ে দিতে। কখনো কখনো মনে হতে পারে যে, আমাদের “সর্বোত্তম” প্রচেষ্টাও কাঙ্ক্ষিত সুফল বয়ে আনছে না…

ধ্যান 254: ঈশ্বরীয় জীবনে অংশগ্রহণ

জীবনে আমাদের আহ্বানকে ঈশ্বরীয় জীবনে অংশগ্রহণের আহ্বান হিসেবে বর্ণনা করা যায়।  এর অর্থ কী?  এর অর্থ হলো, ঈশ্বর পৃথিবীতে এসেছিলেন এবং আমাদের মানবস্বভাব গ্রহণ করেছিলেন, যেন আমাদের তাঁরই জীবনের মধ্যে টেনে নিতে পারেন।  এক অর্থে, আমরা ঈশ্বর হয়ে ওঠার জন্য আহূত।  “ঈশ্বরীয় জীবনে অংশগ্রহণ”-এর এই ধারণা ছিল…

ধ্যান 239: করুণার সিলমোহর

প্রত্যেক মহান সন্ত ঈশ্বরের মঙ্গলময়তার কোনো না কোনো দিকের দৃষ্টান্ত তুলে ধরেন।  কেউ জাগতিক ধনসম্পদের প্রতি অসাধারণ নিরাসক্তির জীবন যাপন করেন, কেউ অবিচল নিষ্ঠার সঙ্গে দরিদ্রদের সেবা করেন, কেউ গভীর প্রার্থনার জীবন যাপন করেন, কেউ অতীন্দ্রিয় প্রত্যাদেশ লাভ করেন, কেউ লেখেন খণ্ডের পর খণ্ড…

ধ্যান 238: অন্ধকারের সময়ে বিশ্বস্ততা

যদিও সাধ্বী ফাউস্তিনা এবং আরও অনেক মহান সাধুসাধ্বী এক অনন্য আধ্যাত্মিক অন্ধকারে প্রবেশ করেছিলেন, যাকে ক্রুশের সাধু যোহন “আত্মার অন্ধকার রাত্রি” এবং “আত্মিক সত্তার অন্ধকার রাত্রি” বলে সংজ্ঞায়িত করেছেন, তবু আমরা সকলেই এক রূপে বা…