বাংলা

ধ্যান 330: অন্যদের জন্য প্রার্থনা

আপনার প্রার্থনার শক্তিকে ছোট করে দেখবেন না।  ঈশ্বরের করুণার ওপর আপনার ভরসা যত বেশি হবে, যাঁদের প্রার্থনা প্রয়োজন তাঁদের জন্য আপনার প্রার্থনা তত বেশি শক্তিশালী হবে।  প্রভু সবকিছু জানেন এবং কার কী প্রয়োজন, তাও তিনি জানেন।  কিন্তু তিনি তাঁর অনুগ্রহ বিতরণ করতে চান…

ধ্যান 329: আনন্দের সঙ্গে পাপস্বীকার

আপনি কেন পাপস্বীকারকে ভয় পান? আমাদের প্রভুর কোমল হৃদয় থেকে এই মহিমাময় সংস্কার আপনাকে দেওয়া হয়। এই মহিমাময় দানের মধ্য দিয়ে যিশু আপনার বহন করা বোঝা সরিয়ে নেন, যেন আপনি আরও পূর্ণভাবে তাঁর করুণার অংশীদার হতে পারেন। আপনি যদি এটি বুঝতেন…

ধ্যান 300: আপনার আত্মার গোপন কথা প্রকাশ করা

এমন কেউ থাকা সত্যিই খুব সান্ত্বনাদায়ক, যাঁর কাছে আপনি আপনার আত্মার গভীরতম কথা প্রকাশ করতে পারেন। এমন বিশ্বস্তজন এক মহা আশীর্বাদ, যখন তাঁর কাছে সম্পূর্ণ গোপনীয়তা, করুণা ও সহমর্মিতা পাওয়া যায়। এমনকি নিজের পাপের কথাও নির্দ্বিধায় বলা…

ধ্যান 244: জগতের শেষ পর্যন্ত কাজ করে যাওয়া

আপনি যদি দিনরাত পরিশ্রম করে ঈশ্বরের কাজ ছড়িয়ে দেন, তবে তা ভালো।  ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে এবং তাঁর ঐশ করুণা ছড়িয়ে দিতে আপনার অঙ্গীকার সুফল বয়ে আনবে।  তবে আমাদের এটিও উপলব্ধি করা উচিত যে ঈশ্বর জগতের শেষ পর্যন্ত তাঁর করুণা ছড়িয়ে দিতে আমাদের ব্যবহার করতে পারেন।  কীভাবে?  কেবল…

ধ্যান 184: যাজকদের সেবাকাজের করুণা

না, যাজকেরা নিখুঁত নন।  তাঁরা দিনের পর দিন পাপ করেন।  মানবজাতির অন্য সবার মতো তাঁদেরও দৈনন্দিন জীবনে অনুতাপ ও মনপরিবর্তনের অবিরাম প্রয়োজন রয়েছে।  কিন্তু তাঁরা যাজক।  আর তাঁদের পবিত্র পৌরোহিত্যাভিষেকের কারণে, প্রভু তাঁদের মাধ্যমে স্পষ্টভাবে কথা বলেন…

ধ্যান 177:  পবিত্র আনুগত্য

ঈশ্বরের ইচ্ছার পরিবর্তে নিজেদের ইচ্ছামতো চলা থেকে রক্ষা পাওয়ার অন্যতম শ্রেষ্ঠ উপায় হলো পবিত্র আনুগত্য।  সন্ন্যাসজীবনে যাঁরা আছেন, তাঁরা আক্ষরিক ও বাহ্যিকভাবে এই আনুগত্য পালন করার আশীর্বাদ পেয়েছেন; এর ফলে বাহ্যিক অনুশীলন অন্তরে গভীরভাবে গেঁথে যায়, যাতে তাঁরা নিশ্চিত হতে পারেন যে তাঁরা জীবনযাপন করছেন…

ধ্যান 108: মণ্ডলীর কণ্ঠস্বর

ঈশ্বর অন্তরের নানা অনুগ্রহ ও প্রেরণাসহ অসংখ্য উপায়ে সাধুসাধ্বীদের সঙ্গে কথা বলেছেন।  কিন্তু পবিত্রতার শিখরে অবস্থানকারী সর্বশ্রেষ্ঠ মরমি সাধককেও শেষ পর্যন্ত তাঁর মণ্ডলীর মধ্য দিয়ে উচ্চারিত ঈশ্বরের বাণীর প্রতি অনুগত হতে হবে।  মণ্ডলী, বিশেষ করে…

ধ্যান 107: পাপস্বীকারে নিজের আত্মাকে উন্মুক্ত করা

ঈশ্বর তাঁর যাজকদের মাধ্যমে আমাদের কাছে তাঁর প্রতিনিধিদের পাঠান।  যাজকেরা নিখুঁত না হলেও তাঁরা ঈশ্বরের প্রতিনিধি।  পুনর্মিলন সংস্কারের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য।  আমাদের এই সংস্কার গ্রহণ করতে আসা অপরিহার্য…

ধ্যান 18: যাজকদের মাধ্যমে প্রদত্ত করুণা

নানাভাবে করুণা দান করা হয়। করুণা লাভের বহু মাধ্যমের মধ্যে ঈশ্বরের পবিত্র যাজকদের মাধ্যমে তা খুঁজুন। তাঁর যাজককে আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা বলতে এবং আপনাকে পথনির্দেশ দিতে দিন। যাজকেরা দুর্বল এবং পাপী। কিন্তু তাঁদের দুর্বলতার মধ্যেই আত্মাদের পথনির্দেশ দেওয়ার জন্য তাঁদের এক বিশেষ অনুগ্রহ দেওয়া হয়। এই…