বাংলা

ধ্যান 147: কাজ, কথা ও প্রার্থনার মাধ্যমে করুণা

আপনি কি ঈশ্বরের অতল করুণার একটি হাতিয়ার হতে চান?  যদি চান, তবে আপনার কাজ, কথা ও প্রার্থনার মাধ্যমেই তা হতে পারেন।  প্রথমত, কাজের মাধ্যমে করুণা দেখানোর সুযোগ খুঁজতে আপনাকে সর্বদা সজাগ থাকতে হবে।  প্রায়ই সুযোগ পেয়েও (যেমন কাউকে ক্ষমা করার সুযোগ) আমরা মুখ ফিরিয়ে…

ধ্যান 146: খ্রিস্টের যন্ত্রণাভোগ নিয়ে প্রার্থনা

আমরা সবাই আমাদের প্রভুর পবিত্র যন্ত্রণাভোগের কথা জানি।  কিন্তু অল্প কয়েকজনই আন্তরিক অনুভূতি ও ভালোবাসা নিয়ে তাঁর যন্ত্রণাভোগের দিকে তাকাতে পারেন।  প্রার্থনায় আমাদের শিখতে হবে কীভাবে গভীর ভক্তির সঙ্গে আমাদের প্রভুর যন্ত্রণাভোগ নিয়ে ধ্যান করতে হয়।  এটি মূলত নিজেদের চেষ্টায় করার বিষয় নয়; বরং…

ধ্যান 145: ভালোবাসার মুগ্ধতায় আত্মহারা

প্রেমে পড়ে মানুষ “মন্ত্রমুগ্ধ” হয়ে যেতে পারে। মানবিক ভালোবাসার এই রূপ আপনাকে কিছুটা বাক্‌রুদ্ধ করে দিতে পারে; আপনি যা অনুভব করছেন, তা যথাযথভাবে প্রকাশ করা প্রয়োজনীয়, এমনকি সম্ভব বলেও মনে না-ও হতে পারে। কিন্তু ঈশ্বরের ভালোবাসা মানবিক ভালোবাসার যেকোনো অভিজ্ঞতার ঊর্ধ্বে; তাই, যখন তা অনুভব করা হয়…

ধ্যান 144: আপনার পবিত্রতা অন্যদের জন্য এক দান

যিশু গভীরভাবে চান আপনার আত্মায় তাঁর ঐশ করুণা ঢেলে দিতে।  তিনি আপনার পাপকে রূপান্তরিত করতে এবং আপনাকে তাঁর নিখুঁত বাসস্থান করে তুলতে চান।  এই দান আমাদের উপলব্ধির অতীত, তবু তা গ্রহণ করার আমন্ত্রণ আমাদের দেওয়া হয়েছে।  আমাদের প্রভুর কাছ থেকে অগণিত অনুগ্রহ গ্রহণ করা কেবল…

ধ্যান 143: ভরসা, ভরসা এবং আরও ভরসা

এই বইয়ের প্রতিটি ধ্যান একটি প্রার্থনা দিয়ে শেষ হয় এবং প্রতিটি প্রার্থনা শেষ হয় এই প্রার্থনাটি দিয়ে, “যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।”  কিন্তু আপনি কি সত্যিই ভরসা রাখেন?  ভরসা রাখা কেবল একবারের কাজ নয়।  এটি এমন কিছু নয়, যা আমরা হয় করি, নয়তো করি না।  এটি এমন কিছু, যা আমাদের ক্রমাগত আরও গভীরভাবে করতে হবে।  আমাদের যে গভীর ভরসার আহ্বান জানানো হয়েছে, তার কোনো সীমা নেই…

ধ্যান 142: প্রভুর শান্তি অশুভকে দূর করে

পাপাত্মা শয়তানের অস্তিত্ব স্বীকার করা গুরুত্বপূর্ণ।  তার ক্রোধ ও ঘৃণা উপলব্ধি করাও গুরুত্বপূর্ণ।  তার ঘৃণার তীব্রতা আমাদের বোধশক্তিকেও ছাড়িয়ে যায়।  আমাদের ঘৃণা করা এবং নিজের সমস্ত শক্তি দিয়ে আমাদের ধ্বংস করার চেষ্টা থেকে বিরত থাকা তার নিয়ন্ত্রণের বাইরে।  কেন এটি…

ধ্যান 141: স্বর্গদূতদের করুণা

কেবল স্বর্গেই আমরা স্বর্গদূতবাহিনীর দানের তাৎপর্য বুঝতে পারব।  এই মহিমান্বিত আত্মিক সত্তাদের ঈশ্বর ভালোবাসা থেকে সৃষ্টি করেছেন।  তাঁদের কাউকে কাউকে সৃষ্টি করা হয়েছে কেবল পরম পবিত্র ত্রিত্বের অনন্ত উপাসনা ও আরাধনার উদ্দেশ্যে।  এই আহ্বানে তাঁরা কখনো ক্লান্ত হন না এবং ঈশ্বরের উপাসনা করেন এক ক্রমশ…

ধ্যান 140: অন্যের কাছে ভুল বোঝা হওয়া

অন্যদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে আপনার কি কখনো মনে হয় যে আপনাকে ভুল বোঝা হচ্ছে?  পরিবারের ঘনিষ্ঠ কোনো সদস্য, বন্ধু, সহকর্মী বা অন্য কেউ আপনাকে ভুল বুঝতে পারেন।  সমস্যা হলো, আপনার মন, হৃদয়, ইচ্ছা ও অভিপ্রায়ে যা কিছু আছে এবং আপনার অতীতের সব অভিজ্ঞতা—এসবই পরিচালিত করে আপনার…

ধ্যান 139: ঈশ্বরের বিধানেই তা ঘটে

কখনো কখনো ঈশ্বর তাঁর ইচ্ছা পূরণের জন্য যে গতি বেছে নিয়েছেন, আমরা তার চেয়েও দ্রুত তা এগিয়ে নিতে চাই। ফলে শেষ পর্যন্ত আমরা ঈশ্বরের ইচ্ছা নয়, নিজেদের ইচ্ছাই পূরণ করি। মূল বিষয় হলো ধৈর্য। প্রভু যেন আমাদের মধ্যে কাজ করেন, সেজন্য আমাদের ধৈর্য ধরে তাঁর অপেক্ষা করতে হবে, যাতে তিনিই আমাদের মাধ্যমে সবকিছু করেন। আসলে…

ধ্যান 138: ঈশ্বরের করুণা অসীম

ঈশ্বরের করুণা যে অসীম, এ কথা শুনে হয়তো অবাক হওয়ার কিছু নেই। কিন্তু “অসীমতা” ধারণাটি উপলব্ধি করা বেশ কঠিন। আসলে, কেউ কেউ বলবেন যে তা উপলব্ধি করা অসম্ভব। যা অসীম, যার কোনো সীমা নেই, তার গভীরে প্রবেশ করা আমাদের বোধশক্তির বাইরে। তাই…