বাংলা

ধ্যান 25: অন্তরের যন্ত্রণা—করুণার একটি পথ

“মরুপ্রান্তরে প্রার্থনারত সাধু ব্রুনো” চিত্রটির শিল্পী নিকোলা মিনিয়ার

ভিডিও

ঈশ্বরের সঙ্গে আপনার সম্পর্ক যত গভীর হবে, ততই আপনার জীবনে সংগ্রামের অনেক মুহূর্তের পাশাপাশি সান্ত্বনারও অনেক মুহূর্ত আসবে।  আধ্যাত্মিক শুষ্কতা ও অন্তরের যন্ত্রণার মুহূর্তগুলিকে ভয় পাবেন না।  এগুলি প্রয়োজনীয় এবং আপনাকে পবিত্র করে তোলার জন্য ঈশ্বরের পদ্ধতির অংশ।  সেই মুহূর্তগুলিতে যিশুর দিকে চোখ তুলে তাকান।  তাঁর মহিমায় তাঁকে দেখুন এবং তাঁর করুণা ভিক্ষা করুন (দেখুন ডায়েরি #22-23)।

আজ সততার সঙ্গে নিজের আত্মার দিকে তাকান।  অন্তরে আপনি যা কিছু অনুভব করেন, তা নিয়ে ভাবুন।  বিশেষভাবে সেই সবকিছু নিয়ে ভাবুন, যা কেবল আপনিই জানেন।  আপনার অন্তরে কি ব্যথা ও যন্ত্রণা খুঁজে পান?  তা যদি আপনার নিজের পাপের ফল হয়, তবে আনন্দ করুন যে আপনি তা দেখতে পাচ্ছেন।  তা যদি ঈশ্বরের দ্বারা আপনার শুদ্ধিকরণের ফল হয়, তবে আনন্দ করুন যে তিনি আপনাকে এতটাই ভালোবাসেন যে এই আধ্যাত্মিক শুষ্কতার মধ্য দিয়ে আপনাকে যেতে দিচ্ছেন।  স্বর্গের দিকে তাকান এবং অন্তরে আপনি যা কিছু অনুভব করেন, তার সবকিছুর জন্য ধন্যবাদ দিন, কারণ আপনার আত্মায় যা রয়েছে, তা হলো ঈশ্বরের উপস্থিতি, যা আপনাকে তাঁর নিজের দিকে নিয়ে যাচ্ছে।  

প্রভু, কখনো কখনো আমার অন্তর শুষ্ক ও প্রাণহীন মনে হয়।  কখনো কখনো ভাবি, তুমি কোথায় আছ এবং তুমি আমার সঙ্গে আছ কি না।  সেই মুহূর্তগুলিতে আশা ও ভরসা রাখতে এবং সেগুলিকে তোমার প্রতি আরও গভীর বিশ্বাসের পথে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখতে আমাকে সাহায্য করো।  এই মুহূর্তগুলিতে তোমার দিকে ফিরতে আমাকে সাহায্য করো, যেন তোমার করুণার দ্বার আরও প্রশস্তভাবে খুলে যায়।  যিশু, আমি তোমার ওপর ভরসা রাখি।

ঐশ করুণা বিষয়ক আরও ধ্যান

সুসমাচার বিষয়ক দৈনিক ধ্যান

আজকের সাধুসন্ত/পর্বসমূহ