বাংলা

ধ্যান 113: চিরন্তন পিতার উদ্দেশে এক উৎসর্গ

আমরা যে প্রার্থনা করতে পারি, তার মধ্যে শ্রেষ্ঠ হলো “আত্মোৎসর্গের প্রার্থনা”।  আত্মোৎসর্গের প্রার্থনা হলো ক্রুশে খ্রিস্টের একমাত্র বলিদানের সঙ্গে মিলিত হয়ে পিতার উদ্দেশে নিবেদিত এক বলিদান।  আমরা নিজেরা একা নিজেদের উৎসর্গ করি না।  আমরা খ্রিস্ট যিশুর সঙ্গে মিলিত হয়ে নিজেদের উৎসর্গ করি।  বিশেষভাবে…

ধ্যান 112: ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের জন্য আমাদের আকাঙ্ক্ষা বাড়ায়

আপনি যখন ঈশ্বরকে ভালোবাসেন এবং সেই ভালোবাসায় আনন্দ পান, তখন ঈশ্বরের জন্য আপনার আকাঙ্ক্ষা বাড়বে। আপনি তাঁকে যত বেশি জানবেন, তত বেশি তাঁকে জানতে চাইবেন; আর যত বেশি তাঁকে জানতে চাইবেন, তত বেশি তাঁকে জানবেন। একইভাবে, আপনি তাঁকে যত বেশি ভালোবাসবেন, তত বেশি তাঁকে ভালোবাসতে চাইবেন…

ধ্যান 111: শয়তানের মিথ্যা কথা

শয়তান আমাদের নানাভাবে প্রলোভন দেখাবে। আমাদের আক্রমণ করার জন্য সে প্রায়ই যে উপায়টি বেছে নেয়, তা হলো আমাদের পাপগুলো মনে করিয়ে দেওয়া—এমনকি যেসব পাপ আমরা স্বীকার করেছি, সেগুলোও। সে আমাদের বিশ্বাস করাতে চায় যে আমরা ভুল পথে চলছি, আমরা ঈশ্বরের প্রীতিভাজন নই, আমরা মিথ্যাবাদী ও পাপী। আর…

ধ্যান 110: করুণার কিরণ

যিশুর হৃদয়ের করুণা মহাদীপ্তিতে উজ্জ্বল হয়ে ওঠে।  সাধ্বী ফাউস্তিনা ঐশ করুণার এই প্রতিমূর্তি দেখেছিলেন।  আমাদের প্রভুর উন্মুক্ত হৃদয় থেকে জগতের ওপর আলো ও অনুগ্রহের ধারা ছড়িয়ে পড়েছিল।  যিশু জগতের ওপর এভাবেই আলো ছড়িয়ে যেতে চান…

ধ্যান 109: ঈশ্বরের বাহুর আশ্রয়

কোনো শিশু যখন ভয় পায় বা আঘাত পায়, তখন তার স্বাভাবিক সান্ত্বনার আশ্রয় হলো মা বা বাবার কোল।  কান্নারত শিশু প্রথমেই এই আশ্রয় খোঁজে।  আমাদের ক্ষেত্রেও এমনই হওয়া উচিত।  আমাদের প্রয়োজনের সময় স্বর্গস্থ পিতা এবং আমাদের ত্রাণকর্তা যিশুর বাহুর আশ্রয়েই আমাদের ছুটে যেতে হবে।  আমাদের উচিত…

ধ্যান 108: মণ্ডলীর কণ্ঠস্বর

ঈশ্বর অন্তরের নানা অনুগ্রহ ও প্রেরণাসহ অসংখ্য উপায়ে সাধুসাধ্বীদের সঙ্গে কথা বলেছেন।  কিন্তু পবিত্রতার শিখরে অবস্থানকারী সর্বশ্রেষ্ঠ মরমি সাধককেও শেষ পর্যন্ত তাঁর মণ্ডলীর মধ্য দিয়ে উচ্চারিত ঈশ্বরের বাণীর প্রতি অনুগত হতে হবে।  মণ্ডলী, বিশেষ করে…

ধ্যান 107: পাপস্বীকারে নিজের আত্মাকে উন্মুক্ত করা

ঈশ্বর তাঁর যাজকদের মাধ্যমে আমাদের কাছে তাঁর প্রতিনিধিদের পাঠান।  যাজকেরা নিখুঁত না হলেও তাঁরা ঈশ্বরের প্রতিনিধি।  পুনর্মিলন সংস্কারের ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য।  আমাদের এই সংস্কার গ্রহণ করতে আসা অপরিহার্য…

ধ্যান 106: খ্রিস্টে নিদ্রা

প্রতি রাতে ঘুমাতে যাওয়ার সময় আপনাকে আমাদের প্রভুর অনুগ্রহ ও করুণায় ঘুমানোর আমন্ত্রণ জানানো হয়। নতুন প্রাণশক্তি লাভ করতে ও সতেজ হয়ে উঠতে আপনাকে তাঁর বাহুতে বিশ্রাম নিতে আমন্ত্রণ জানানো হয়। ঘুম প্রার্থনার একটি প্রতিচ্ছবি এবং প্রকৃতপক্ষে তা প্রার্থনার একটি রূপ হয়ে উঠতে পারে। বিশ্রাম নেওয়া মানে ঈশ্বরে বিশ্রাম নেওয়া। প্রতিটি…

ধ্যান 105: অন্তরে ঈশ্বরের অধিষ্ঠানের প্রভাব

ঈশ্বর যদি আপনার আত্মার গভীরে পূর্ণরূপে অধিষ্ঠান করতেন, তবে আপনি কী অনুভব করতেন? শান্তি, আনন্দ ও বিস্ময়! আর এই দানগুলি থেকে এবং পবিত্র ত্রিত্বের অন্তরে অধিষ্ঠান থেকে আপনি পেতেন কষ্টের মুখে সাহস, ভয় দূর করার শক্তি এবং এক অভেদ্য সুরক্ষা…

ধ্যান 104: করুণার চ্যাপলেট

আমাদের খ্রিস্টীয় জীবনপথে প্রার্থনা অপরিহার্য।  প্রার্থনার সময় ঈশ্বরের কাছে প্রাণ উজাড় করে অন্তর থেকে কথা বলা ভালো।  তবে প্রার্থনা অবশ্যই আপনার বিশ্বাস এবং ঈশ্বর সম্পর্কে আপনার সমস্ত জ্ঞানের সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।  এতে ঈশ্বর সম্পর্কে আপনার প্রকৃত জ্ঞানের প্রতিফলন থাকতে হবে এবং তাঁর করুণা প্রার্থনা করতে হবে।  চ্যাপলেট…