বাংলা

ধ্যান 184: যাজকদের সেবাকাজের করুণা

না, যাজকেরা নিখুঁত নন।  তাঁরা দিনের পর দিন পাপ করেন।  মানবজাতির অন্য সবার মতো তাঁদেরও দৈনন্দিন জীবনে অনুতাপ ও মনপরিবর্তনের অবিরাম প্রয়োজন রয়েছে।  কিন্তু তাঁরা যাজক।  আর তাঁদের পবিত্র পৌরোহিত্যাভিষেকের কারণে, প্রভু তাঁদের মাধ্যমে স্পষ্টভাবে কথা বলেন…

ধ্যান 149: অন্তরের প্রেরণা

আমাদের চারপাশে অভাবগ্রস্ত মানুষদের কাছে ঈশ্বরের করুণা পৌঁছে দেওয়ার অগণিত সুযোগ রয়েছে। কিন্তু এই সুযোগগুলো খুব সহজেই আমাদের চোখ এড়িয়ে যায়। ঐশ করুণার হাতিয়ার হয়ে ওঠার একটি প্রধান উপায় হলো নিরন্তর মনোযোগী থাকার চেষ্টা করা…

ধ্যান 135: যিশুর সঙ্গে আলাপ

আপনি কি যিশুর সঙ্গে আলাপ করেন? এটি প্রার্থনার এমন একটি ধরন, যা অত্যন্ত ফলপ্রসূ। ঈশ্বরের সঙ্গে “আলাপ” প্রার্থনার সর্বোচ্চ ধরন নয়, কিন্তু এটি এমন এক ধরনের প্রার্থনা, যা দিয়ে আমাদের প্রায়ই শুরু করতে হয়। ঈশ্বরের সঙ্গে আলাপ বিশেষভাবে ফলপ্রসূ হয়, যখন আমরা কোনো না কোনো বোঝা বহন করি…

ধ্যান 64: ঈশ্বরের কণ্ঠস্বর শোনা

আপনি যখন গির্জায় থাকেন, তখন কি মন দিয়ে শোনেন? বিশেষ করে, আপনি কি ঈশ্বরের কণ্ঠস্বর শোনেন? প্রায়ই আমরা বসে উপদেশ শুনি, কিন্তু আমাদের মন এদিক-ওদিক ঘুরে বেড়ায়, আর যা বলা হয় তার সবটাই বা বেশির ভাগই আমাদের শোনা হয় না। আপনার মন কোথায় ঘুরে বেড়ায়? আসলে, কখনো কখনো এদিক-ওদিক ঘুরে বেড়ানো…

ধ্যান 15: ঈশ্বর তাঁর ভালোবাসায় অবিচল

আপনি কি ঈশ্বরের ডাকে সাড়া দিতে দেরি করেন? তাঁর অবিরাম আহ্বান কি উপেক্ষা করেন? অসংখ্য বিষয়ে মন ব্যস্ত রেখে কি তাঁর কণ্ঠস্বর চাপা দেন? জেনে রাখুন, ঈশ্বর আপনাকে ডাকা কখনো বন্ধ করেন না। তাঁর কথা শুনুন। কখনো কখনো আমরা ঈশ্বরের ডাকে সাড়া দিতে দেরি করি, কারণ আমরা ভুলভাবে ধরে নিয়েছি যে জীবনে তৃপ্তি পাব অন্য কোনো…

ধ্যান 363: ঈশ্বরের কথা শোনা

কল্পনা করুন, আপনি কোলাহলপূর্ণ একটি ভিড়ে ঠাসা ঘরে আছেন, আর ঘরের অন্য প্রান্ত থেকে কেউ ফিসফিস করে আপনার সঙ্গে কথা বলছেন।  তিনি যে কথা বলার চেষ্টা করছেন, তা হয়তো আপনি বুঝতে পারবেন, কিন্তু তাঁর কথা শোনা কঠিন হবে।  ঈশ্বরের কণ্ঠও অনেকটা এমনই।  ঈশ্বর যখন কথা বলেন, তখন তিনি ফিসফিস করে বলেন।  তিনি কোমলভাবে কথা বলেন…

ধ্যান 357: অনুগ্রহের প্রেরণা

কেউ কষ্টে থাকলে আপনি হয়তো তাঁকে এড়িয়ে চলেন।  সহজেই মনে হতে পারে যে, তাঁর সঙ্গে কথা বলতে গেলে আপনার সময় ও শক্তির ওপর ভারী চাপ পড়বে।  কিন্তু প্রভু যদি আপনার কথোপকথন পরিচালনা করেন, তবে তিনি অল্প সময়েই আশ্চর্য কাজ করতে পারেন।  অবশ্যই, এমন সময়ও আসে…

ধ্যান 348: ঈশ্বর যা প্রকাশ করেন, তা পূর্ণ করেন

দুটি ঘটনা পাশাপাশি ভাবলে বিস্মিত হতে হয়।  প্রথমে ভাবুন, সাধ্বী ফাউস্তিনা যিশুকে বারবার বলতে শুনেছিলেন যে, তিনি চান ঐশ করুণার পর্ব আনুষ্ঠানিকভাবে ঘোষিত হোক এবং প্রতিবছর পাস্কার দ্বিতীয় রবিবারে পালিত হোক।  এই দীন নির্জনবাসিনী সন্ন্যাসিনী কীভাবে এমন একটি কাজ সম্পন্ন করবেন…

ধ্যান 338: গোপন কথা রক্ষা করা

অন্যের প্রতি ভালোবাসা প্রকাশের একটি উপায় হলো তাঁর গোপনীয়তা রক্ষা করা।  আমাদের সবারই এমন অভিজ্ঞতা হয়েছে—কেউ কোনো সমস্যা বা বিভ্রান্তি নিয়ে আমাদের কাছে এসে তা কাউকে না বলতে অনুরোধ করেছেন।  এমন পবিত্র গোপন কথা কি আপনি রক্ষা করতে পারেন?  গোপনীয়তা রক্ষা করা অন্যের প্রতি করুণার এক চমৎকার কাজ।  যদি…